ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মরক্কোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকান দেশ মরক্কোর মধ্যাঞ্চলীয় আজিলাল প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২৫

রোববার (৬ আগস্ট) সকালের দিকে একটি মিনিবাস উল্টে তাদের মৃত্যু ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাত্রীদের বহনকারী মিনিবাসটি উল্টে গেলে তারা নিহত হন। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

মরক্কোর সংবাদমাধ্যম মরক্কোওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতরা স্থানীয় বাজারে যাচ্ছিলেন। মিনিবাসটি আইত আনানাস এলাকা থেকে পাহাড়ি রাস্তা দিয়ে ডেমনেটের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

দেশটির টেলিভিশন চ্যানেল টুএম বলছে, ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনা করতে জরুরি পরিষেবা এবং স্থানীয় কর্তৃপক্ষকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মার্চে দেশটির প্রত্যন্ত এলাকা ব্রাচৌয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় একটি মিনিবাস গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই বাসের ১১ আরোহী মারা যান বলে স্থানীয় কর্মকর্তারা সেই সময় জানিয়েছিলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, নিহত ৬

দেশটির অনেক দরিদ্র মানুষ গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ ও মিনিবাস ব্যবহার করেন। গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হন।

দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানি ও আহত হন আরও ১২ হাজারের বেশি মানুষ। অর্থাৎ দেশটিতে প্রত্যেক দিন গড়ে প্রায় ১০ জনের প্রাণ যায় সড়ক দুর্ঘটনায়।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

২০২২ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ২০০ নিহত হয়েছেন। সূত্র: এএফপি, মরক্কোওয়ার্ল্ড নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা