সারাদেশ

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

শফিক স্বপন,মাদারীপুর

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকার মুগদা মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত সঞ্জয় শিকারী ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের শীতল শিকারীর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাই বিনয় শিকারী জানান, প্রায় এক সপ্তাহ আগে তাঁর ভাই জ্বরে আক্রান্ত হন। প্রথমে সাধারণ জ্বর মনে করে বাড়িতে ফার্মেসি থেকে ওষুধ কিনে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিন দিন পর শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য দীপংকর জানান,সঞ্জয় শিকারী তাঁর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। সঞ্জয়ের উপার্জনেই তাঁর পরিবারের ভরণপোষণ চলত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যুতে পরিবারটি বড় ধরনের সংকটে পড়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা