ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক ভারি বৃষ্টির জেরে চীনের রাজধানী বেইজিংয়ের কাছের একটি শহরে বন্যা ও ভূমিধ্বসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

শনিবার (৫ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বেইজিং থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে বাওডিং এলাকায় ১০ জনের মৃত্যু হয়েছে। ঐ এলাকায় এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে শুক্রবার (৪ আগস্ট) চীনের মূল ভূখণ্ডে আঘাত হানে টাইফুন স্টর্ম ডকসুরি। টাইফুনের প্রভাবে চীনের এ অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে, যা দেশটির ১৪০ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ভঙ্গ করেছে।

আরও পড়ুন: ৯৯৯-এ কল, শতাধিক পর্যটক উদ্ধার

শনিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে বাওডিংয়ের এক কোটি ১৫ লাখ বাসিন্দার মধ্যে ৬ লাখেরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

খারাপ আবহাওয়ার সাথে সংশ্লিষ্ট ভূমিধসের মতো ভূতাত্ত্বিক ঝুঁকির কারণে বেইজিংয়ে ‘লাল সতর্কতা’ বহাল রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি চীনকে চরম আবহাওয়া মোকাবিলা করতে হচ্ছে। এ চরম আবহাওয়ার মধ্যে রয়েছে রেকর্ড তাপপ্রবাহ থেকে শুরু করে প্রবল বন্যা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা