ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে বন্যা-ভূমিধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হেবেইয়ে প্রদেশে প্রবল বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৮ জন।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন : ইমরান খান গ্রেফতার

চীনের দুর্যোগ মোকবিলা দফতরের উদ্ধারকর্মীরা শনিবার দুপুর পর্যন্ত হেবেইয়ের বন্যা ও ভূমিধস কবলিত বিভিন্ন স্থান থেকে স্থান থেকে ১ কোটি ১৫ লাখ মানুষকে উদ্ধার করেছেন বলে জানা গেছে। বন্যায় সেখানে ৭৯ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। ওই অঞ্চলে মোট ৪,৪৪৮টি বাড়ি ধসে পড়েছে এবং ৭,২৮৬টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের আবহাওয়া দফতর ইতোমধ্যে হেবেইয়ের বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ‘লাল সতর্ক সংকেত’ জারি করেছে।

গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে চলতি সপ্তাহ পর্যন্ত চীনের যেসব প্রদেশে ঘন ঘন প্রবল বর্ষণ-বন্যা ও ভূমিধস হয়েছে, সেসবের মধ্যে হেবেই অন্যতম।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

বার্তাসংস্থা এএফপির একটি দল সরেজমিনে ঘুরে দেখেছে। এএফপির ছবি ও ভিডিওচিত্রগুলোতে দেখা গেছে, প্রদেশের বিভিন্ন জেলার আবাসিক এলাকগুলো রীতিমতো ঢেউ খেলছে বন্যার পানি, ব্যাপকমাত্রায় ঘটেছে অবকাঠামগত বিপর্যয় এবং সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে।

উপদ্রুত বিভিন্ন এলাকায় যারা এখনও নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে ভয় পাচ্ছেন, তাদেরকে নৌকার মাধ্যমে ইন্সট্যান্ট নুডুলস, রুটি ও খাবার পানি পৌঁছে দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা