ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুম্বাইয়ে বিচারপতির পদত্যাগ ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক: ভরা এজলাসে নিজের পদত্যাগের ঘোষণা করেছেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও। পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি সবার কাছে ক্ষমাও চেয়ে নেন।

আরও পড়ুন: বিচারের জন্য আল্লাহই যথেষ্ট

শুক্রবার (৪ আগস্ট) নাগপুর বেঞ্চের বিচারপতি রোহিত দেওয়ের বেঞ্চে উপস্থিত এক আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভরা এজলাসে বিচারপতি বলেন, যারা আদালতে হাজির আছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কখনও আপনাদের বকুনি দিয়েছি। কারণ আমি চাইতাম যাতে আপনাদের আরও উন্নতি হয়।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রনের চেষ্টা করছে সরকার

কিন্তু আমি কাউকে আঘাত দিতে চাইনি। কারণ আপনারা সবাই আমার পরিবারের সদস্য। বলতে খারাপই লাগছে, আমি ইস্তফা দিয়েছি। আমি আত্মসম্মানের বিরুদ্ধে কোনো কাজ করতে পারব না।

এ সময় ব্যক্তিগত কারণে এ পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও জানান মুম্বাইয়ের এই বিচারপতি।

আরও পড়ুন: ভারতে সড়ক ধসে ৩ জনের মৃত্যু

২০২২ সালে বিচারপতি রোহিত দেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জিএন সাইবাবাকে মাওবাদী যোগসূত্রের মামলায় বেকসুর খালাস করেছিলেন। সাবেক ঐ অধ্যাপককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল।

পরে সুপ্রিমকোর্ট নাগপুর বেঞ্চের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে নতুন করে মামলাটি শোনার নির্দেশ দেন।

আরও পড়ুন: জম্মু-কাশ্মিরে হামলা, ৩ সেনা নিহত

প্রসঙ্গত, রোহিত দেও ২০১৭ সালে মুম্বাই হাইকোর্টের বিচারপতি হিসাবে যোগ দেন। ২০২৫ সালের ডিসেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। এর আগে ২০১৬ সালে তিনি মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। সূত্র : এনডিটিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা