ফাইল ফটো
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকান দেশ ইথিওপিয়ায় সন্দেহভাজন বিমান হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। গত রোববার (১৩ আগস্ট) দেশটির আমহারা অঞ্চলের ফিনোট সেলাম শহরে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: হিমাচলে ভূমিধসে নিহত ৫০

মঙ্গলবার (১৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে শহরের একটি হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিবিস ‘র প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সন্দেহভাজন বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন।

ফিনোট সেলাম শহরে সংঘটিত হওয়া এই হামলাকে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ২৬ সেনা

মূলত পূর্ব আফ্রিকার এই দেশটির সেনাবাহিনী ওই অঞ্চলের আধাসামরিক বাহিনী ফ্যানোর বিরুদ্ধে লড়াই করছে।

‘মারাত্মক এই শত্রুতা ও সংঘাত’ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ইথিওপিয়ার মানবাধিকার কমিশন।

এছাড়া গত ৪ আগস্ট আমহারা অঞ্চলজুড়ে ছয় মাসের জরুরি অবস্থা জারি করে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার।

আরও পড়ুন: রাশিয়ায় অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ২৫

ফেডারেল সরকার আমহারার প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা করছে বলে আধাসামরিক বাহিনী ফ্যানোর অভিযোগ সামনে আসার পর এই লড়াই গতি পায়।

২০২২ সালের নভেম্বর মাসে উত্তর টাইগ্রে অঞ্চলে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটিই ইথিওপিয়ার সবচেয়ে খারাপ সংকট হিসেবে আবির্ভূত হয়েছে।

ফ্যানো অবশ্য টাইগ্রে যুদ্ধের সময় ফেডারেল বাহিনীকে সমর্থন করেছিল। তবে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর ফ্যানো নিজেদের নিরস্ত্রীকরণ করতে অস্বীকার করে। আর এর ফলেই ফেডারেল সরকার আমহারা অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করে এবং সংঘাতের সৃষ্টি হয়।

আরও পড়ুন: লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

বার্তাসংস্থা এএফপিকে হাসপাতালের ওই কর্মকর্তা বলেছেন, গত রোববার হামলার পর হতাহত যেসব মানুষ হাসপাতালে এসছিলেন তারা হয় ‘সাধারণ বেসামরিক পোশাক বা রোববারের ঐতিহ্যবাহী পোশাক পরে ছিলেন।

তিনি বলেন, হামলায় নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী একটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত রয়েছেন। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা দেখার সুযোগ আমি পাইনি... তবে বাসিন্দারা বলেছে- সেখানে ড্রোন হামলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সেদিন ওই হাসপাতালে তার একজন আত্মীয়কে দেখতে গিয়ে রয়টার্সকে বলেন, তিনি হাসপাতালে ১৪টি মৃতদেহ দেখেছেন এবং একজন চিকিৎসাকর্মী বলেছেন, আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শপথ নিলেন আনোয়ার-উল-হক কাকার

বিস্ফোরণে আহত আরও ৫৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন।

মানবাধিকার আইনের সকল ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার জন্য ‘বিরোধপূর্ণ পক্ষগুলোর প্রতি’ আহ্বান জানিয়েছে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চলমান এই সহিংসতা বিভিন্ন পক্ষকে কঠোর পদক্ষেপ নিতে প্ররোচিত করছে।

আরও পড়ুন: মিয়ানমারে খনিতে ধস, নিখোঁজ ৩৪

যেমন ইসরায়েলি সরকার গত সপ্তাহে ওই এলাকা থেকে তার নাগরিক এবং ইহুদি জনগণকে সরিয়ে নিয়েছে। মূলত আমহারা অঞ্চলটি ইহুদি সম্প্রদায়ের হাজার হাজার সদস্যের আবাসস্থল।

ইএইচআরসি আরও বলেছে, বিক্ষোভকারীদের হত্যা, পুলিশ স্টেশন এবং কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করা এবং আমহারা আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করার মতো বিষয়গুলো তারা নথিভুক্ত করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা