ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান। এ দিবস উপলক্ষ্যে দেশটির সেনাপ্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনির বলেছেন, কষ্টার্জিত স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় পাকিস্তান তা জানে। সেনাবাহিনী যেকোনও মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত।

আরও পড়ুন: শোক দিবসে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

সোমবার (১৪ আগস্ট) পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দ্য ডন বলছে, ১৯৪৭ সালের এ দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান।

এ দিন জেনারেল আসিম মুনির পাকিস্তানের প্রতিষ্ঠাতা বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: বিএনপি আবারও নাশকতা করতে পারে

এ সময় এ অঞ্চলে ভারতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ পদক্ষেপ না থাকারও নিন্দা জানিয়েছেন তিনি। সেই সাথে অধিকৃত কাশ্মিরের জনগণের সাথে সংহতি প্রকাশ করেন পাকিস্তানের এই সেনাপ্রধান।

গতকাল রোববার (১৩ আগস্ট) গভীর রাতে কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে আজাদি প্যারেড ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে নিজ দেশের বিপুল সম্পদ এবং যুবসমাজের উৎসাহের প্রশংসা করে তাদের বিশ্বাস, ঐক্য ও শৃঙ্খলায় অবিচল থাকার আহ্বান জানান জেনারেল মুনির।

তিনি বলেন, কষ্টার্জিত স্বাধীনতা কিভাবে রক্ষা করতে তার দেশ তা জানে।

আরও পড়ুন: ইরানে বন্দুক হামলায় হতাহত ৯

৭৬ তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষ্যে আজাদি প্যারেডে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার যে ঐতিহ্য বজায় রয়েছে, সেটি আমাদের অবশ্যই লালন করতে হবে।

এছাড়া ভূ-রাজনৈতিক কোন্দল থেকে শুরু করে অভ্যন্তরীণ হুমকি পর্যন্ত জাতির মুখোমুখি হওয়ার অগণিত চ্যালেঞ্জের কথা স্বীকার করে মোহাম্মদ আলী জিন্নাহের ভাষায় সবাইকে সতর্ক করে দেন তিনি।

জেনারেল আসিম মুনির আরও বলেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই, যা পাকিস্তানকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারে। সেনাবাহিনী যেকোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত...

এ সময় ভারতশাসিত কাশ্মিরের জনগণের সাথে সংহতি প্রকাশ করেন জেনারেল মুনির। পাশাপাশি এ অঞ্চলে ভারতীয় ক্রিয়াকলাপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ পদক্ষেপের অভাবের নিন্দাও প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের এই সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপলব্ধি করা উচিত, কাশ্মিরে ভারত যে বাড়াবাড়ি করেছে, সেটির সমাধান করা হয়নি। সেই সাথে ভূ-রাজনৈতিক প্রয়োজনের কারণে কাশ্মিরের মানুষের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অস্বীকার করা হচ্ছে।

এ সময় জেনারেল আসিম মুনির খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা ২ দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদ এবং প্রক্সি যোদ্ধাদের বিরুদ্ধে নমনীয়ভাবে লড়াই করে চলেছে।

এছাড়া ভারতকে সম্বোধন করে তিনি স্পষ্ট করে বলেন, কীভাবে নিজের স্বাধীনতা রক্ষা করতে হয়, পাকিস্তান তা জানে। প্রয়োজনে আক্রমণাত্মক হতে ভীত হবে না তার দেশ।

আরও পড়ুন: নেপালে ৫ বাংলাদেশি গ্রেফতার

তিনি আরও বলেন, আমি অবশ্যই বলবো, আমরা মহান সংগ্রামের পরে স্বাধীনতা অর্জন করেছি। আমরা এটিকে রক্ষা করতে জানি।

আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

সেই সাথে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার এবং ইরানের মতো দীর্ঘস্থায়ী মিত্রদের সাথে সম্পর্ক আরও জোরদার করার কথা উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা