আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার হামলায় শিশুসহ ৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

আরও পড়ুন : তেলের দাম লিটারে কমলো ৫ টাকা

সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রোববার দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে ৭ জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মা রয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো জানিয়েছেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : চীনে ভূমিধস, নিহত ২১

এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন। ক্লাইমেনকো বলেন, ‘সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে। তারা আর কিছু বোঝে না।’

এদিকে খেরসনের শায়রোকা বলকা গ্রামে ‘নৃশংস’ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুকন্যা রয়েছে, যার বয়স মাত্র ২২ দিন। তার ভাই, মাত্র ১২ বছর বয়সী। মা ওলেসিয়াও মারা গেছে... তিনি মাত্র ৩৯ বছর বয়সী।’

আরও পড়ুন : সমঝোতার ‘স্কোপ’ নেই

জেলেনস্কি আরও বলেন, শুধুমাত্র খেরসনে রাশিয়ান গোলাবর্ষণের ১৭ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে এবং এর বাইরেও অনেক এলাকায় গোলাবর্ষণ হয়েছে। এসময় রাশিয়াকে তার সব অপরাধের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অবশ্য রাশিয়ান সৈন্যরা ডিনিপ্রো নদীর ওপার থেকে এই এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা