সংগৃহীত ছবি
বাণিজ্য

এক লাখ টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: কাতার, সৌদি আরব ও মরক্কো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৪০ হাজার টন ডিএপি, ৩০ হাজার টন টিএসপি এবং ৩০ হাজার টন ইউরিয়া সারসহ মোট ১ লাখ মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে এ অনুমোদন দেওয়া হয়। এতে মোট ৫৮২ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা ব্যয় হবে।

আরও পড়ুন: বাড়ছে না এলপি গ্যাসের দাম

জানা যায়, ২ দেশের রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর সাথে চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবটি কৃষি মন্ত্রণালয় নিয়ে আসে। এই প্রস্তাবটি উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। এতে প্রতি টন টিএসপির মূল্য ধরা হয়েছে ৪৪০ মার্কিন ডলার। যার মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা।

এদিকে, কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের সাথে চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করার অনুমোদন দেওয়া হয়। এতে প্রতি টন ডিএপির মূল্য ধরা হয়েছে ৬১৭ ডলার। যার মোট ব্যয় হবে ২৯৬ কোটি ১৬ লাখ টাকা।

এছাড়া কাতার এনার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে প্রতি মেট্রিক টন ৩৫৪.৬৭ ডলার মূল্য ধরা হয়েছে। যার বাজার মূল্য হবে ১২৭ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা