ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি বাড়িতে আগুন লেগে এক বাবা ও তার পাঁচ ছেলে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

আরও পড়ুন : চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

রোববার (৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্স।

কুইন্সল্যান্ডের ব্রিসবেন থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রাসেল আইল্যান্ডের ওই বাড়িতে পাঁচ ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন ওই বাবা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যাট কেলি জানিয়েছেন, আগুনে পুড়ে বাবাসহ পাঁচ ছেলে মারা গেলেও তাদের মা অক্ষত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যেতে সমর্থ হন। তিনি এ মুহূর্তে ভয়াবহরকম বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই নারী তার পুরো পরিবারকে হারিয়েছেন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

তিনি আরো বলেছেন, এটি সত্যিকারের একটি ট্র্যাজেডি। এই বালকরো ভবিষ্যতে যুবক হতো, কিন্তু সবাই প্রাণ হারাল। সঙ্গে তাদের বাবাও মারা গেছেন।

কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়। আর তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগ জানিয়েছে, আগুনে পুড়ে বাড়িটি ধসে পড়ে। এছাড়া এটির আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন : আমি তোমাদের সন্তানদের জন্য লড়ছি

সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী একসঙ্গে কাজ করেন।

এ ঘটনার পেছনে সন্দেহজনক কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ। তবে ঘটনার কারণ যাচাইয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা