ডিপজলের পরিবার
বিনোদন

ডিপজলের ছেলের রাজকীয় বিয়ে, কোটি টাকার কাবিন

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার ৩ ছেলে, ১ মেয়ে। মেয়ে সবার বড়। বিয়ে দিয়েছেন।

এবার বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে সম্পন্ন হলো। জানা গেছে, এ বিয়ের কাবিন হয়েছে কোটি টাকা দেনমোহরে। ছেলের বাসর হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে

ডিপজলের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ৩০ সেপ্টেম্বর রাতে মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া।

রাজকীয় আমেজের জমকালো আয়োজনের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। তাদের সবাই সেজেছিলেন রাজকীয় পোশাকে৷ উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও।

ডিপজলের ঘনিষ্ঠজন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাও এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে৷

এর আগে ২৯ সেপ্টেম্বর পারিবারিক আনন্দ-উল্লাসে অনুষ্ঠিত হয় ডিপজলের ছেলের গায়ে হলুদ। অনুষ্ঠানে ছিল খাবারের বাহারি আয়োজন। ফুচকা, চিপস ও কফি কর্নারের পাশাপাশি অতিথিদের জন্য নৈশভোজে ছিলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। আমন্ত্রিত অতিথি তারকারা জানিয়েছেন, ডিপজলের ছেলের বিয়েতে অংশ নেয়া ছিলো দারুণ উপভোগের। সেখানে করোনার জন্য সচেতনতার দিকটিও গুরুত্ব দেয়া হয়েছিলো।

এর আগে ২৮ সেপ্টেম্বর কনে কাজী তাসফিয়ার মিরপুরের বাসায় গায়েহলুদ অনুষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। কনের বাবা প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা