ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

নেপালে ৯ মাস পর ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

‘হিমালয় কন্যা’ নামে পরিচিত নেপালের ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হওয়া পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় নয় মাস আগে তুষারধসে নিখোঁজ হওয়ার পর সোমবার (১১ আগস্ট) তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়।

নেপালভিত্তিক পর্বত অভিযান সংস্থা ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন মরদেহগুলো উদ্ধার করে। ইয়ালুং রি পর্বতের যে এলাকায় মরদেহগুলো পাওয়া গেছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ৭১৭ ফুট উচ্চতায় অবস্থিত।

উদ্ধার হওয়া পাঁচ পর্বতারোহীর মধ্যে তিনজন বিদেশি এবং দুজন নেপালের নাগরিক। বিদেশি তিনজন ছিলেন কানাডা, ইতালি ও জার্মানির নাগরিক।

নেপাল সরকার নিহত পর্বতারোহীদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন—কানাডার নাগরিক মার্কো ডি মার্সেলো, ইতালির নাগরিক মার্কোস কির্চলার এবং জার্মানির নাগরিক জ্যাকব স্ক্রেইবার। নেপালি দুই নাগরিক হলেন পাদাম তামাং ও মেরে কার্কি।

২০২৫ সালের নভেম্বরে ইয়ালুং রি পর্বতে তুষারধসের ঘটনায় এই পাঁচ পর্বতারোহী নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর তাদের মরদেহ উদ্ধার করা হলো।

উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলার দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি পর্বতের উচ্চতা ১৮ হাজার ৪৭১ ফুট (৫ হাজার ৬৩০ মিটার)। নতুন পর্বতারোহীদের কাছে এটি জনপ্রিয় একটি ট্রেকিং শৃঙ্গ হলেও এখানে আরোহণের জন্য হিমবাহে চলাচলের প্রাথমিক দক্ষতা প্রয়োজন।

ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনের প্রধান অপারেটিং কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানান, মরদেহগুলো সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোপসি সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো তুলে দেওয়া হবে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা