ছবি: সংগৃহিত
খেলা

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ অপেক্ষা, হিসাব-নিকাশ ও সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হয়েছে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব।

এ নিয়ে টানা তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে বাছাইপর্বের লড়াইয়ে নামতে হবে ক্যারিবীয়দের।

২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে শুরুতে বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। সেই লড়াইয়ে প্রথমে আফগানিস্তান এবং পরে বাংলাদেশ বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের জায়গা আগে থেকেই নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় র‍্যাংকিংয়ের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর র‍্যাংকিংয়ের সমীকরণে বাংলাদেশের জায়গাও নিশ্চিত হয়ে যায়।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

এদিকে, ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের সামনে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ থাকলেও ওই দুই ম্যাচের ফল দিয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ নেই তাদের।

ফলে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হলেও ওয়েস্ট ইন্ডিজকে এবারও বাছাইপর্বের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে খেলতে হয়েছিল ক্যারিবীয়দের।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা