ছবি: সংগৃহিত
খেলা

ফিফাকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

স্পোর্টস ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরানোর কোনো সিদ্ধান্ত নিলে ফিফা ‘মারাত্মক ভুল’ করবে বলে সতর্ক করেছেন তিনি।

সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। প্রায় ১৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পের বিরোধিতা করে উয়েফা, কনকাকাফ ও এএফসির মতো আঞ্চলিক ফুটবল সংস্থাগুলো। পরে বাধ্য হয়ে প্রস্তাবটি প্রত্যাহার করেন ফিফা প্রধান।

এরপর থেকেই ইনফান্তিনোর পদত্যাগের দাবি জোরালো হয়েছে। তবে আফ্রিকান ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের মতো কয়েকটি সংগঠন তার প্রতি সমর্থন জানিয়েছে।

এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ফিফা যদি ইনফান্তিনোকে সরানোর চিন্তা করে, তাহলে সেটি বড় ধরনের ভুল হবে।

ট্রাম্প লিখেছেন, “ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ একজন নেতা, যিনি সদ্যই সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের আয়োজন করেছেন। তিনি চলে গেলে এই সাফল্য ও লাভজনকতা আর কখনো একই রকম হবে না।”

ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা গত কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়া হয়েছিল বিশেষ ‘ফিফা শান্তি পুরস্কার’। এছাড়া বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের অনুরোধের পর যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করার বিষয়টিও আলোচনায় আসে।

তবে ইনফান্তিনোর বিরুদ্ধে বিতর্ক থামছে না। বিশেষ করে ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে তার বিরুদ্ধে সমালোচনা আরও তীব্র হয়েছে। এখন ট্রাম্পের এই হুঁশিয়ারির পর বিভিন্ন দেশ ও ফুটবল সংস্থাগুলো কী প্রতিক্রিয়া জানায়, সেটিই দেখার বিষয়।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা