সংগৃহীত
খেলা
কবরস্থানে বাড়তি নিরাপত্তা

বাবার শেষ বিদায়ে মেসি

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। রোববার সকালে রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়।

হোর্হে মেসি শনিবার ভোরে রোজারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর মেসি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান। পরে মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সোলের সঙ্গে শেষকৃত্যে অংশ নেন তিনি।

পরিবারের ব্যক্তিগত সময় ও গোপনীয়তা নিশ্চিত করতে ‘এল প্রাডো’ কবরস্থানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দুপুর থেকে সেখানে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ রাখা হয়।

মেসির প্রতি সমর্থন জানাতে রোজারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে ভক্তরা জড়ো হন। কেউ কেউ ব্যানার ও বার্তা রেখে যান। একটি হাতে লেখা বার্তায় ছিল, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’

হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফ। তাদের পক্ষ থেকে ফুলের তোড়াও পাঠানো হয়।

রোজারিওর মেয়র পাবলো জাভকিন মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শেষকৃত্য অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয় বলে জানান তিনি।

হোর্হে মেসির স্মরণে এ সপ্তাহের সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছে এএফএ। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়েছে।

মেসির শৈশবের ক্লাবের স্মরণ

মেসির শৈশবের ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি মেসি, তার বাবা এবং অন্য শিশুদের নিয়ে গঠিত একটি পুরোনো দলের ছবি প্রকাশ করে।

ক্লাবের বার্তায় বলা হয়, হোর্হে মেসি তাদের ইতিহাসের অংশ ছিলেন এবং ক্লাবটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লিওনেল মেসির ফুটবলের শুরুর দিনগুলোতে তিনি তার পাশে ছিলেন।

মেসি মাত্র চার বছর বয়সে আবানদেরাদো গ্রানদোলিতে ফুটবল খেলা শুরু করেছিলেন। ক্লাবটি মেসির প্রতি সমবেদনা জানিয়ে লিখেছে, ‘আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও। আমাদের ইতিহাসের অংশ হওয়ার জন্য ধন্যবাদ, হোর্হে।’

হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত জটিলতায় ভুগছিলেন বলে চিকিৎসার জন্য রোজারিওর সানাতোরিও সেন্ট্রোতে ভর্তি ছিলেন। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা