ছবি: সান নিউজ
খেলা
কুমিতে প্রথম

বাংলাদেশ কারাতে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে মুবাশশিরের স্বর্ণজয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের ক্ষুদে কারাতেকা মোহাম্মদ মুবাশশির রহমান বাংলাদেশ কারাতে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ কুমিতে স্বর্ণপদক অর্জন করেছে। একই প্রতিযোগিতায় কাতা বিভাগে তাম্রপদকও পেয়েছে সে।

গত ৭ ও ৮ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর চন্দনকোটা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ কারাতে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন এলাকার কারাতে খেলোয়াড়রা অংশ নেন।

প্রতিযোগিতায় মুন্সীগঞ্জ জেলা কারাতে একাডেমি ও আলেকজান্ডার কারাতে-দো কিউকাই একাডেমি, মুন্সীগঞ্জ-এর খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় মুন্সীগঞ্জ জেলা কারাতে একাডেমির হয়ে অংশ নিয়ে মুবাশশির কুমিতে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয় করে। পাশাপাশি কাতা বিভাগে তৃতীয় হয়ে অর্জন করে তাম্রপদক।

মুবাশশির মুন্সীগঞ্জের কালেক্টরেট কিশলয় স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম গনকপাড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান মাসুম ও রুপিয়া জাহান জুথির জ্যেষ্ঠ সন্তান।

মুবাশশিরের এই সাফল্যে পরিবার, প্রশিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ছোট বয়সেই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

মুন্সীগঞ্জ জেলা কারাতে একাডেমির প্রশিক্ষক মো. জুবায়ের বলেন, নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের কারণেই মুবাশশির এই সাফল্য পেয়েছে। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় সে মুন্সীগঞ্জের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ কারাতে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে মুন্সীগঞ্জের বিভিন্ন কারাতে একাডেমির খেলোয়াড়দের অংশগ্রহণ জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এর মধ্যে আলেকজান্ডার কারাতে-দো কিউকাই একাডেমি, মুন্সীগঞ্জের অংশগ্রহণও স্থানীয় পর্যায়ে কারাতে চর্চা ও প্রশিক্ষণের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মুবাশশিরের স্বর্ণজয় মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণ ও পরিবারের সহযোগিতা অব্যাহত থাকলে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মুন্সীগঞ্জের এই ক্ষুদে কারাতেকা সাফল্যের স্বাক্ষর রাখবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা