ছবি : সংগৃহীত
বিনোদন

সিগারেটের গন্ধে অস্বস্তি প্রভার

বিনোদন ডেস্ক

শোবিজে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নানা বিষয়ে মুখ খোলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অভিনয় ক্যারিয়ার, মনস্তাত্ত্বিক সমস্যা এবং বর্তমান জীবনযাপন নিয়ে খোলামেলা আলাপ করেছেন এই তারকা।

ক্যারিয়ারের বর্তমান অবস্থান স্পষ্ট করে প্রভা জানান, আগে তাকে নানা ধরনের চাপে পড়ে অনেক কাজ করতে হয়েছে। এর মধ্যে যেমন ভালো প্রজেক্ট ছিল, তেমনি ছিল অনুরোধে ঢেঁকি গেলা বা মানের দিক থেকে পিছিয়ে থাকা কাজও।

তবে সেই চিত্র এখন আর নেই। নিজের শিল্পীসত্তার পূর্ণ তৃপ্তি মেটায় এবং অভিনয়ের মুন্সিয়ানা ফুটিয়ে তোলা যায়—এমন চিত্রনাট্য বা প্রজেক্ট পেলেই কেবল ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে প্রভার।

নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জগুলোর কথা বলতে গিয়ে প্রভা জানান, তিনি ভীষণ মাত্রায় অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার বা ওসিডিতে ভুগছেন। নিয়মানুবর্তিতা ও শান্ত পরিবেশ পছন্দ করায় শুটিংয়ের চেনা কোলাহলপূর্ণ আবহ তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

বিশেষ করে সিগারেটের ধোঁয়া বা গন্ধ তার মানসিক ও শারীরিক স্বস্তিকে ভীষণভাবে ব্যাহত করে। তাই ক্যামেরার পেছনের পরিবেশের সঙ্গে মানিয়ে চলা তার জন্য বেশ চ্যালেঞ্জিং।

পাপ থেকে দূরে থাকতে প্রভার পরামর্শ | পথে প্রান্তরে

অনিয়মিত ও হুটহাট শুটিংয়ের চেয়ে ছকবাঁধা নিয়মতান্ত্রিক জীবনই তার পছন্দ। সকালের ভোরে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যাওয়া, সেখান থেকে জিম সেরে রাত ১০টা থেকে ১১টার মধ্যে বিছানায় ঘুমাতে যাওয়া—এটাই তার বর্তমানের সবচেয়ে আরামদায়ক রুটিন। এই গোছানো জীবনটিকে তিনি এখন দারুণ উপভোগ করছেন।

ভ্রমণপিপু হলেও কাজের চরম ব্যস্ততার কারণে নিয়মিত লম্বা ছুটি পাওয়া তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সম্প্রতি শ্রীলঙ্কা ঘুরে আসার অভিজ্ঞতা ভাগ করে তিনি জানান, মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো অবকাশ যাপনের ছবি বা ভিডিও দেখে অনেকেই ভুল বোঝেন।

তারা মনে করেন প্রভা বুঝি সব সময় বিদেশেই থাকেন। অথচ বাস্তবতা হলো, কাজের চাপের মাঝে পুরোনো স্মৃতির ছবিগুলোই তিনি নতুন করে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা