ছবি : সংগৃহীত
বিনোদন
গয়না ও ফ্যাশন নিয়ে বিতর্ক

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বিনোদন ডেস্ক

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে পরার ট্রেন্ডটি সম্প্রতি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কারিনা কাপুর খানের গলায় থাকা বিশেষ লকেটের জল ঘোলা হওয়ার রেশ কাটতে না কাটতেই সোশাল মিডিয়ায় আলোচনায় চলে এসেছে বছরদুয়েক আগের কান উৎসবে দীপিকা পাড়ুকোনের পরা একটি গয়না।

বছর দুয়েক আগে কানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালনের সময় নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের করা ‘ট্রপিক অব ক্যালকাটা’ কালেকশনের অংশ হিসেবে ‘লখনউ রোজ’ নামের ওই হারটি পরেছিলেন এই অভিনেত্রী।

মহামূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে খচিত ওই অলংকারটিতে আরবি হরফে খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ বাক্যটি, যার ভাবার্থ দাঁড়ায়—‘আল্লাহর সুরক্ষায়’। সে সময় বিষয়টি নিয়ে তেমন কোনো শোরগোল না উঠলেও, কারিনার সাম্প্রতিক ঘটনার পর পুরোনো সেই ছবির দৃশ্যপট নতুন করে লোকমুখে ঘুরছে।

মূলত কারিনা কাপুরের সাম্প্রতিক একটি লুক ঘিরেই এই প্রতিবাদের সূচনা। গত দীপাবলির উদযাপনে ৩০ ক্যারেটের জমকালো পান্না বসানো একটি বিশেষ লকেট গলায় জড়িয়েছিলেন কারিনা। পুনীত বালানার নকশা করা ওই গয়নাটিতে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ অংশ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা ছিল।

এরপরই বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তোলে একটি পক্ষ। গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে অভিনেত্রী ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরের কাছে আইনি নোটিশ পাঠান। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে সোশাল মিডিয়া থেকে ওই দৃশ্য অপসারণ, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং আগামী দিনে ধর্মীয় অনুশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ বজায় রাখার শর্ত দেওয়া হয় ওই নোটিশে।

এই আইনি পদক্ষেপের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোরদার তরজা। ভোপালের একাধিক স্থানীয় সংগঠন কারিনার পক্ষ নিয়ে ক্ষমা চাওয়ার দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে। তবে গোটা এই বিতর্কের মাঝখানেও কারিনা বা তার স্টাইলিশ টিম কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

শিল্প, ঐতিহ্য আর ফ্যাশনের মোড়কে ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের পবিত্রতা রক্ষার সীমারেখা কোথায় টানা উচিত—কারিনার বিতর্কিত লকেটের সুবাদে দীপিকার পুরোনো ফ্যাশন স্টেটমেন্টও আজ সেই পুরোনো প্রশ্নটিকে নতুন করে আলোচনার টেবিলে নিয়ে এসেছে।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা