বিনোদন

১৯ বছর পরে একসঙ্গে হৃতিক-কারিনা

বিনোদন ডেস্ক: হৃতিক রোশন ও কারিনা কাপুর শেষ এক সঙ্গে তাদের কাজ করেছে ২০০৩ সালে 'ম্যায় প্রেম কি দিওয়ানি হু' ছবিতে। এরপর মাঝখানে পার হয়ে গিয়েছে ১৯ বছর। এর মধ্যে আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে বলিউডে জোর খবর ফের এক সঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি।

জানা গেছে বলিউডের নামী প্রোডাকশন হাউস 'জংলি পিকচার্স' এর তরফে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে। ছবির নামও ঠিক হয়ে গেছে। 'উলাজ' নামের এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন দুইজনেই।

বলিউডে জোর গুঞ্জন, দীর্ঘ সময় জুড়ে মনোমালিন্য ছিল এই জুটির। এবার সবকিছু কাটিয়ে এক সঙ্গে কাজ করবেন তারা। ছবির শ্যুটিং বেশিরভাগটাই হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুইজনের ডেট নিয়েও। এখন দেখার কবে ছবির কাজ শুরু করেন তারা।

আরও পড়ুন: শাবির ভিসি ভবনে অবরোধ প্রত্যাহার

প্রসঙ্গত ২০০০ সালে মুক্তি পায় আমিশা প্যাটেল ও হৃতিক রোশন অভিনীত ছবি 'কাহোনা পেয়ার হ্যায়'। এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন হৃতিক রোশন। প্রথমে এই ছবি করার কথা ছিল কারিনা কাপুর খানের। কিন্তু কারিনার মা ববিতা বাধ সাধেন। কারণ ছবিটি ছিল নায়ক কেন্দ্রিক। আর সেই জন্যই মেয়েকে এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করতে দেননি ববিতা।

কারিনা কাপুর ডেবিউ করেন 'রিফিউজি' ছবি দিয়ে। তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন।

তবে এর সঙ্গে হৃতিক আর কারিনার ঝামেলার কোনও সম্পর্ক নেই। কিন্তু কারিনা ও হৃতিকের কী কারণে মনোমালিন্য তা জানা যায়নি। এবার সব ভুলে এক সঙ্গে পর্দায় আসবেন তারা। স্বাভাবিক ভাবেই এই জুটিকে দর্শক খুব পছন্দ করে। এবার দেখার ১৯ বছর পর কারিনা ও হৃতিকের অনস্ক্রিন ম্যাজিক কতটা সফল হয়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা