আমিশা প্যাটেল
বিনোদন

ওটিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক: বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। নানা কারণে বিভিন্ন সময় আলোচনায় আসেন এই তারকা।

আরও পড়ুন: চলো এমন কিছু করি

এবার ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে করলেন বিতর্কিত মন্তব্য। আমিশা বলেন, ওটিটিতে ভালো কোনো কনটেন্ট থাকে না। ওখানে শুধুই যৌনতার ছড়াছড়ি।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দর্শকরা আজকাল একটা ভালো, পরিষ্কার কনটেন্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে তো আপনি সেগুলো পাবেন না। ওখানে হোমোসেক্সুয়ালিটি ছাড়া কিছুই নেই। বাচ্চাদের এসব থেকে দূরে রাখতে মা-বাবাদের তো টিভি, মোবাইল লক করে রাখতে হয়।

আরও পড়ুন: মা হারালেন মিঠুন

আমিশা প্যাটেল আরও বলেন, দাদা-দাদিদের সঙ্গে বসে বাচ্চারা যেকোনো সিনেমা দেখবে, সেই যুগ এখন আর নেই। ওটিটিতে সেসব নেই। ওখানে গে-লেসবিয়ানিজম, সমকাম যৌনতার দৃশ্যে ভরপুর কনটেন্ট, যেসব দৃশ্যের জন্য বাচ্চাদের চোখ ঢেকে রাখতে হয় মা-বাবাদের। কারণ আপনি তো চাইবেন না আপনাদের সন্তানরা এসব দেখুক।

সম্প্রতি নিজের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গদর ২’ যে একেবারে ২২ বছর আগেরকার ধাঁচ বজায় রেখেই মুক্তি পাচ্ছে, তা পরিষ্কার করে দিলেন আমিশা প্যাটেল।

অভিনেত্রী বলেন, এখানে পারিবারিক মূল্যবোধ, হৃদয়বিদারক মুহূর্ত, তুখোড় অ্যাকশন, সংলাপ, দারুণ মিউজিক বিনোদনের সমস্ত উপকরণই রয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ বিরতিতে সামান্থা!

উল্লেখ্য, আমিশা ২০০০ সালের হিন্দি চলচ্চিত্র কাহো না পিয়ার হে দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন, চলচ্চিত্রটিতে তার সহ-শিল্পী ছিলেন ঋত্বিক রোশন এবং এটি ভালো ব্যবসাসফল হয়েছিলো এবং এটিই ছিলো আমিশা অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০০১ সালে সানি দেওলের সঙ্গে গাদারঃ এক প্রেম কথা (হিন্দি) চলচ্চিত্রে অভিনয়ের ফলস্বরূপ তিনি 'ফিল্মফেয়ার স্পেশাল পারফর্ম্যান্স এ্যাওয়ার্ড' জেতেন এবং পরের বছর হামরাজ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। হামরাজ চলচ্চিত্রটি ভালো ব্যবসাসফল হয়েছিলো।

প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গদর ২’। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন আমিশা। এতে সাকিনার চরিত্রেই দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা