সংগৃহীত
খেলা

স্টেডিয়াম থেকে রাস্তায় বল, এরপরই গাড়ির সংঘর্ষ!

স্পোর্টস ডেস্ক

ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়াম থেকে বল উড়ে গিয়ে সড়কে পড়ার ঘটনা নতুন নয়। তবে সেই বলকে কেন্দ্র করে সড়কে গাড়ির সংঘর্ষ—এমন অদ্ভুত ঘটনা খুব কমই দেখা গেছে। সম্প্রতি উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ফুটবলে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন দর্শক-সমর্থকেরা।

উরুগুয়ের এস্তাদিও পার্কে দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মন্টেভিডিও ও পায়সান্দু। ম্যাচ চলাকালে একটি জোরালো ক্লিয়ারেন্সে বলটি স্টেডিয়ামের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে উড়ে পাশের সড়কে গিয়ে পড়ে।

হঠাৎ মহাসড়কের মাঝখানে বল এসে পড়ায় বিপাকে পড়েন সড়কে চলাচলকারী গাড়ির চালকেরা। ঘটনাটি লাইভ টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, বলটি এড়িয়ে যেতে একটি সাদা গাড়ির চালক হঠাৎ ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সাদা গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মধ্যে সামান্য সংঘর্ষ হয়।

সৌভাগ্যক্রমে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষে গাড়ি দুটির সামান্য ক্ষতি হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্টেডিয়ামের সীমানাপ্রাচীর আরও উঁচু ও শক্তিশালী করার দাবি উঠেছে।

ম্যাচে শেষ পর্যন্ত মন্টেভিডিও জয় পেলেও তাদের জয়ের চেয়ে স্টেডিয়াম থেকে উড়ে আসা বলের কারণে সড়কে ঘটে যাওয়া এই অদ্ভুত দুর্ঘটনাই এখন বেশি আলোচনায়।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা