বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত । ছবি: সংগৃহিত
বিনোদন

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

বিনোদন ডেস্ক

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ নজর কেড়েছে সবার। হালকা নীল রেশমের শাড়ি, সাদা ব্লাউজ ও হালকা রঙের জুতা—পরনে ছিল পরিমিত সাজ। তবে পোশাকের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার হাতে থাকা ব্যাগ ও ঘড়ির দাম।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালে সম্প্রতি কঙ্গনাকে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়। এ সময় তিনি ভারতের মণিপুরের একটি ব্র্যান্ডের তৈরি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরেছিলেন। সঙ্গে ছিল সাদা ব্লাউজ ও হাতির দাঁতের মতো হালকা রঙের জুতা।

তবে কঙ্গনার সাজের সবচেয়ে নজরকাড়া অনুষঙ্গ ছিল তার হাতে থাকা বিলাসবহুল ব্যাগ। তিনি বহন করছিলেন হার্মেসের বারকিন ব্যাগ। টোগো চামড়ার তৈরি ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি, যা ১ রুপি সমান ১.৩০ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা।

টোগো চামড়া বাছুরের চামড়া দিয়ে তৈরি। এর নরম ও উঁচু দানাদার গঠন, আঁচড় প্রতিরোধী বৈশিষ্ট্য এবং তুলনামূলকভাবে পানি প্রতিরোধী হওয়ায় বিলাসবহুল ব্যাগ তৈরিতে এ চামড়ার ব্যবহার জনপ্রিয়।

ব্যাগের পাশাপাশি কঙ্গনার হাতের ঘড়িও নজর কেড়েছে। তার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি ডায়ালের এই ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ২১ হাজার ৩৮০ টাকা।

রোলেক্সের তথ্য অনুযায়ী, ডেটজাস্ট ঘড়ির যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি ছিল স্বয়ংক্রিয়ভাবে চলা, পানি প্রতিরোধী এবং তারিখ দেখানোর সুবিধাযুক্ত ঘড়ি। পরে ১৯৫৩ সালে তারিখ বড় করে দেখানোর জন্য এতে বিশেষ কাচ যুক্ত করা হয়।

কঙ্গনার সাজে আরও ছিল গুড আর্থের ছাপা নকশার একটি ছাতা। এর দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯০৪ টাকা। ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশা ব্যবহার করা হয়েছে।

সব মিলিয়ে কঙ্গনার ব্যাগ, ঘড়ি ও ছাতার দাম প্রায় ৫৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ টাকা। পরিমিত পোশাকের সঙ্গে দামি এসব অনুষঙ্গের সমন্বয়ই সংসদ চত্বরে কঙ্গনার উপস্থিতিকে আলোচনায় নিয়ে এসেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা