সারাদেশ

উলিপুরে বিশ্ব উরস শরীফের দাওয়াতি র‌্যালি-আলোচনা সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব উরস শরীফ (২০২৭) উপলক্ষে দাওয়াতি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নে ইন্দারপাড় এলাকায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় একটি র‌্যালি ইন্দারপাড় জামে মসজিদ থেকে বের হয়ে ধামশ্রেণি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ সমবেত হয়।

উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী। এ সময় বক্তব্য দেন জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, সিনিয়র সহসভাপতি এটিএম জহিরুল ইসলাম তারা মাস্টার, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম, জেলা জাকের পার্টি সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিতব্য বিশ্ব উরস শরীফে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে জাকের পার্টির উদ্যোগে চার দিনব্যাপী এ বিশ্ব উরস শরীফ অনুষ্ঠিত হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা