সারাদেশ
মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহীদুল ইসলাম বলেন, ‘খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। খেলাধুলার মাধ্যমে একজন তরুণের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা তৈরি হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া সংগঠনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি আশা করি, মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও এলাকার তরুণদের ক্রীড়ামুখী করতে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের ইতিবাচক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা এম. এস. এইচ. সুফল মৃধা, দৈনিক দ্য নিউ নেশনের প্রতিনিধি ইয়াসিন করিম রনি।

এ ছাড়া ক্লাবটির অফিসিয়াল পার্টনার ও স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়া শিল্পালয়ের প্রতিনিধি অমি রায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের অধিনায়ক ইফাজ আহমেদ, ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ক্লাবের খেলাধুলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করবে অ্যাসোসিয়েশন।

স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা