সারাদেশ

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

সাভার (ঢাকা) প্রতিনিধি

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চল। মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে শনিবার অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা এবং নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়। সব মিলিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করে উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। কোথাও কোথাও শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে প্রবেশ করলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে। একইভাবে আরও কয়েকটি কারখানায় শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করলে সেসব কারখানাও দিনের জন্য ছুটি ঘোষণা করে।

এদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার ম্যাগপাই ও আগামী অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি ও ছুটির নোটিশ দেখতে পাওয়া যায়। সকালে কর্মস্থলে এসে ছুটির খবর পেয়ে অনেক শ্রমিককে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টার দিকে চালু হয়। শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বসে থাকেন। মালিকপক্ষ শ্রমিকদের দিয়ে কয়েক ঘণ্টা অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চিন্তা করেছিল। কিন্তু শ্রমিকদের কর্মবিরতির মুখে ওই এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির ঘটনা ঘটলে পরিস্থিতি বিবেচনায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা এবং নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রমিক অসন্তোষের কারণে শনিবার যেসব কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স, আল-মুসলিম, অ্যালায়েন্স, রাতুল, অরুণিমা, রেডিয়্যান্স, সাউদার্ন ও এবিসি লেদারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান।

বারবার শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির ঘটনায় সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে উৎপাদন কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে কারখানায় ছুটি ও উৎপাদন বন্ধ থাকলে সময়মতো পণ্য সরবরাহ এবং রপ্তানি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা