ছবি: সংগৃহীত
বিনোদন

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ আসছে পর্দায়

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, দায়িত্ববোধ এবং সম্পর্কের নানা উত্থান-পতনের গল্পে সাজানো এই নাটকটি দর্শকদের জন্য নিয়ে আসছে আবেগঘন এক কাহিনি।

মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নির্মিত নাটকটি শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। নির্মাতাদের প্রত্যাশা, সমসাময়িক পারিবারিক বাস্তবতা ও ভালোবাসার গল্পের মিশেলে নাটকটি দর্শকদের কাছে বিশেষ আবেদন তৈরি করবে।

নাটকে অপূর্বকে দেখা যাবে রাহুল চরিত্রে। জীবনের একটি অনিশ্চিত সময়ে থাকা এই তরুণ এখনো কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি। ফলে প্রায়ই বাবার কঠোর সমালোচনার মুখে পড়তে হয় তাকে। অন্যদিকে সাদিয়া আয়মান অভিনয় করেছেন নিতু চরিত্রে, যার জীবনও নানা প্রতিকূলতায় ভরা।

শৈশবে বাবা-মাকে হারিয়ে আত্মীয়স্বজনের তত্ত্বাবধানে বড় হওয়া নিতুর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় রাহুলের সঙ্গে পরিচয়ের মাধ্যমে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। কিন্তু তাদের সম্পর্ক সহজভাবে মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না।

এক পর্যায়ে পরিবারের সিদ্ধান্তে নিতুর বিয়ে অন্যত্র ঠিক করা হলে সে কঠিন এক সংকটে পড়ে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত ভালোবাসার মানুষের হাত ধরার সিদ্ধান্ত নেয় সে। এরপর দুজন গোপনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়।

তবে বিয়ের পরই শুরু হয় মূল নাটকীয়তা। নববধূকে নিয়ে বাড়ির পথে ফিরলেও বাবার কঠোর স্বভাবের কারণে সাহস করে পরিস্থিতির মুখোমুখি হতে পারে না রাহুল। ফলে স্ত্রীকে বাড়ির বাইরে রেখেই সরে যায় সে। এ সময় প্রবল বৃষ্টির মধ্যে একা পড়ে যায় নিতু।

ঘটনার মোড় ঘুরতে শুরু করে যখন রাহুলের বাবা মেয়েটির পরিচয় জানতে পারেন। প্রথমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও পরে পরিস্থিতি বদলে যায়। অসুস্থ হয়ে পড়া নিতুর প্রতি মানবিক আচরণ দেখান তিনি। ধীরে ধীরে ছেলের স্ত্রী হিসেবে তাকে গ্রহণ করলেও রাহুলের জন্য কঠোর শর্ত জুড়ে দেন। নিজের যোগ্যতা প্রমাণ না করা পর্যন্ত পরিবারের কাছে ফেরার সুযোগ থাকবে না তার।

নির্মাতা মাসরিকুল আলমের ভাষ্য, নাটকের গল্পটি আমাদের চারপাশের পরিচিত বাস্তবতা থেকেই নেওয়া। পরিবার, সম্পর্ক, দায়িত্ব এবং ভালোবাসার দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া এই কাহিনি দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করবে বলে তিনি মনে করেন।

আবেগ, হাসি-কান্না, পারিবারিক সংকট এবং ভালোবাসার শক্তিকে ঘিরে নির্মিত ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ তাই হতে পারে ছোটপর্দার দর্শকদের জন্য সপ্তাহের অন্যতম আকর্ষণীয় আয়োজন।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা