সারাদেশ
৫  ঘন্টা পর চালু যান চলাচল

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপুরের দিকনগর ও বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সকাল ১১ টা থেকে প্রায় ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল। ফলে টেকেরহাট বন্দরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতা সাদ্দাম শেখ ও ছাত্রলীগের নেত্রী আনু শেখের নেতৃত্বে মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি, দিকনগর, চরপ্রসন্নদী ও বরউতলা এলাকায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের মাদারীপুর অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন দূরদুরান্তের যানবাহন চালক ও যাত্রীরা। সহিংসতা এড়াতে মাদারীপুর থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক সমিতি। এদিকে বৈরী আবওহাওয়ায় তীব্র ভোগান্তি পরে যাত্রীরা।

অন্যদিকে রাজৈর উপজেলা বিএনপি,র নেতারা আওয়ামী লীগের লকডাউনের প্রতিরোধে টেকেরহাটে প্রতিবাদ সমাবেশ করেন। পরে বিকেল ৪টার পর ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা