ছবি: সংগৃহিত
বিনোদন

শুটিংয়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক

অ্যাকশন দৃশ্য ও নাচের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় তার ডান হিপের টেনডনে আঘাত লাগে। বর্তমানে বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের উদ্দেশে একটি দীর্ঘ বার্তা দিয়েছেন রাশমিকা। সেখানে তিনি জানিয়েছেন, কিছুদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মিত ছিলেন এই চোটের কারণে।

রাশমিকা জানান, ‘মাইসা’ সিনেমার নাচের দৃশ্যের শুটিংয়ের সময় তার ডান হিপের একটি টেনডন বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে পা ওঠানোসহ স্বাভাবিক কিছু কাজ করতেও সমস্যা হচ্ছে। তবে চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

নিজের চোট নিয়ে রসিকতা করে অভিনেত্রী বলেন, শরীরকে যন্ত্র না ভেবে মানুষের মতো যত্ন নেওয়া প্রয়োজন। তিনি জানান, এটি তার তৃতীয় ইনজুরি এবং এবার বাধ্যতামূলক বিশ্রাম নিতে হচ্ছে।

ভক্তদের আশ্বস্ত করে রাশমিকা বলেন, ব্যথা থাকলেও তা সহ্য করার বাইরে নয়। এই বিরতিকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। বর্তমানে বাড়িতে সময় কাটানো, পোষ্যদের সঙ্গে থাকা এবং পাজল খেলায় ব্যস্ত রয়েছেন বলেও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, রাশমিকা মান্দানা বর্তমানে পরিচালক রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় কাজ করছেন। আনফর্মুলা ফিল্মস প্রযোজিত এই প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলারে তাকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে ভারতের প্রথম নারী-প্রধান পানির নিচের অ্যাকশন দৃশ্য রয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা।

২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাইসা’ সিনেমাটির।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা