ছবি: সংগৃহিত
বিনোদন

শাকিবের অনুরোধে ববিতার জবাব

বিনোদন ডেস্ক

কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। অনুষ্ঠানে দুই তারকার মধ্যে হয় দীর্ঘ আলাপচারিতা। এ সময় ববিতাকে নতুন একটি সিনেমায় একসঙ্গে কাজ করার অনুরোধ জানান শাকিব। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন ববিতা, তবে দিয়েছেন কিছু শর্ত।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা শাকিব খান ফোনকলে অনুষ্ঠানে যুক্ত হয়ে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কথোপকথনের একপর্যায়ে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা ববিতাকে আবারও সিনেমায় ফেরার অনুরোধ করেন তিনি।

শাকিব খান বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

জবাবে ববিতা জানান, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবেই তিনি দীর্ঘদিন নতুন সিনেমায় কাজ করছেন না। তবে শাকিবের অনুরোধের পর তিনি বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, যেখানে তোমার আর আমার কিছু করার থাকবে। চ্যালেঞ্জিং রোল থাকলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে ছবি করব।’

এ সময় শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক সময়ের কাজেরও প্রশংসা করেন ববিতা।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’সহ বেশ কিছু সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা