হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে গায়ক সাহেদ
বিনোদন

হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে গায়ক সাহেদ

বিনোদন ডেস্কঃ

‘রোকজানা’ খ্যাত শেখ সাহেদ আলী ‘ইলেক্ট্রোলাইট’ ভারসাম্যহীনতায় আক্রান্ত হয়েছেন।

গায়ক সাহেদের বন্ধুস্থানীয় বিজ্ঞাপন নির্মাতা শরাফ আহমেদ জীবন পরশুদিন সকালে নাস্তা করার পর হঠাৎ করেই সাহেদের বমি শুরু হয়। এরপরে ক্রমশ অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে প্রথম ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎকরা তার ইসিজি পরীক্ষায় সন্তুষ্ট না হওয়ায় পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়।

জীবন জানান, ইব্রাহিম কার্ডিয়াকে হৃদঘটিত নানান সমস্যার যে পরীক্ষা করা হয়েছে সেখানে তার ‘স্ট্রোক’ হওয়ার লক্ষণ দেখা যায়নি। তবে সাধারণত শরীরে স্বাভাবিক মাত্রায় যে লবণ ও পানি থাকে সেটা তার শরীরে বেশ কম।

বর্তমানে গায়ক সাহেদ আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে জানান তিনি।

কণ্ঠশিল্পী সাহেদ নিজস্ব ঢঙে গান পরিবেশন করেন, যা আধুনিক সময়ে অনেকে জীবনমুখী সংগীত হিসেবে আখ্যায়ীত করেন।

তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। প্রকাশিত অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘চিলেকোঠা’, ‘গান নেবেন গান’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘গাছ এবং কাণ্ড’।

এককভাবে সংগীত পরিবেশন করা ছাড়াও তার ‘গাছ’ নামে ব্যান্ডও রয়েছে।

গান ছাড়াও বাংলাভিশন চ্যানেলে প্রচারিত ‘রাত বিরাতে’ অনুষ্ঠান সঞ্চালনা করে তিনি নিজেকে অন্যভাবে উপস্থাপন করেছেন। এছাড়া রেডিও মাধ্যমেও রেয়েছে তার পদচারণা।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা