ধর্ষণের অভিযোগে থানায় ডাক পড়ল অনুরাগের
বিনোদন

ধর্ষণের অভিযোগে থানায় ডাক পড়ল অনুরাগের

বিনোদন ডেস্ক:

বাঙালি অভিনেত্রীকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপকে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ মুম্বাইয়ের ভারসোভা থানায় হাজিরা দিতে হবে। ধর্ষণের অভিযোগে এ থানাতেই প্রথমে বয়ান রেকর্ড করা হবে পরিচালকের।

সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন পায়েল ঘোষ। এরপর ধর্ষণের অভিযোগও দায়ের করেন তিনি।

অভিনেত্রী জানান, ২০১৫-১৬ সাল নাগাদ অনুরাগ কাশ্যপের কাছে অডিশন দিতে গিয়েছিলেন তিনি। ওই সময় অনুরাগ তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ইঙ্গিত করেন প্রথমে। এরপর ঘরের দরজা বন্ধ করে পর্নো ছবি চালিয়ে পায়েলকে শয্যা সঙ্গিনী করার চেষ্টা করেন

পায়েল রাজি না হলে তিনি রিচা চাড্ডা, হুমা কুরেশিদের উদাহরণ টেনে আনেন। সেই সঙ্গে বলেন, হুমা-রিচাদের যখন ডাকেন তখনই নাকি তারা হাজির হন।

ওই সময় অনুরাগ ‘বম্বে ভেলভেট’ ছবির শুটিং করছিলেন। ফলে রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য যে কোনও মেয়ে তার শয্যা সঙ্গিনী হতে রাজি হয়ে যায় বলেও নাকি উল্লেখ করেন।

তবে পায়েল ঘোষের ওই অভিযোগের পর মুখ খোলেন অনুরাগের সাবেক দুই স্ত্রী। তারা জানান, ‘সেক্রেড গেম’ পরিচালক সব সময় নারী স্বাধীনতার জন্য লড়াই করেন। তাই তিনি ওই ধরনের কোনও কাজ করতে পারেন না। আরও কয়েকজন অভিনেত্রীও অনুরাগের পক্ষে কথা বলছেন।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা