ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

জেলা প্রতিনিধি: চটগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে যাত্রী নামিয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে অবরোধকারীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: মিরপুরে আজও শ্রমিকদের অবরোধ

বুধবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রথমে দিকে ভাঙচুর করে এক পর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়।

চট্টগ্রামে অবরোধের দ্বিতীয় দিনে গতকালের চেয়ে যান চলাচল একটু বেড়েছে। তবে বেশিরভাগ দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে।

নগরে গণপরিবহন চললেও তার সংখ্যা কম। সড়কে যাত্রীও বেশ কম। আজ সড়কে রিকশা, অটোরিকশা, টেম্পু ও প্রাইভেট গাড়ির দাপট বেশি দেখা গেছে।

আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা গাবতলী

তবে সর্বাত্মক অবরোধেও স্বাভাবিক রয়েছে ট্রেনের শিডিউল। সকাল থেকে এ পর্যন্ত সবকটি ট্রেন যথাসময়ে ছেড়েছে। আবার সব ট্রেন যথাসময়ে স্টেশনে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম।

এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একই দিনে আরামবাগে সমাবেশ করে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: মুগদায় বাসে আগুন, আটক ১

এ সময় জামায়াতের কর্মসূচি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হলেও বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১ পুলিশ সদস্য নিহত ছাড়াও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এর প্রতিবাদে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।

এরপর গত ৩১ অক্টোবর থেকে আগামীকাল ২ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি। পরে এ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতও।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা