সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ২

জেলা প্রতিনিধি: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভোটারদের সাথে নৌকার প্রার্থী পিংকু

মঙ্গলবার (৩১ অক্টোবর) সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্যটি জানা গেছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১০ জন। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১০ জন।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার আফসারের স্ত্রী রাহিমন (৬০) ও মধুখালীর আলমপুর এলাকার মিনহাজের ৭ মাস বয়সী শিশুপুত্র ইরফান।

আরও পড়ুন: ওমরায় যাওয়ার পথে ২ বোনের মৃত্যু

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৮১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৫৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ হাজার ৯৬৩ জন রোগী।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত দুই-আড়াই মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১০ জনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ১০৩ জন। বাকি ৭ জন ফরিদপুর জেনারেল হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা