সংগৃহীত ছবি
সারাদেশ

ডিসি-সিভিল সার্জন প্রত্যাহার দাবি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন তার বক্তব্যে জয় বাংলা বলার প্রতিবাদে ফুসে উঠেছে বাগেরহাটবাসী। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে শহরে পৃথক পৃথক ঝাড়ু ও জুতা মিছিল করে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে বাগেরহাটবাসী, জেলা বিএনপি, শ্রমিক দলের নেতা কর্মীরা।

আরও পড়ুন : ভোলা থেকে নৌযান চলাচল শুরু

সমাবেশে বক্তারা আগামী শনিবারের মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রত্যাহার না করলে রোববার সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম দেয়া হয়েছে।

পৃথক সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মো: সুজা উদ্দিন মোল্লা, ছাত্রদল নেতা নেওয়াজ তরফদার, জেলা বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, মাহাবুবুর রহমান টুটুল, এ্যড, মোসারেফ হোসেন মন্টু, শ্রমিক নেতা সর্দার লিয়াকত হোসেন।

আরও পড়ুন : ছাত্রলীগের সভাপতি তানজির গ্রেফতার

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

এদিকে সিভিল সার্জন ডা. মোঃ জালাল উদ্দিন আহামেদ অনিচ্ছাকৃত অনাকাঙ্খিতভাবে বিদায়ী সরকারের জাতীয় স্লোগান বলে ফেলার কারনে ভুল স্বীকার করে বাগেরহাটবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা