সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলা থেকে নৌযান চলাচল শুরু

জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানার কারণে ভোলা-বরিশাল রুটের বন্ধ লঞ্চ এবং ফেরি চলাচল সকাল ৯টা থেকে পুনঃরায় শুরু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা- মজুচৌধুরীহাট ফেরি চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক

মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে ভোলার-ভেদুরিয়া-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৯টা থেকে ভেদুরিয়া ঘাট থেকে বরিশালে ছেড়ে গেছে ও বরিশাল-ভেদুরিয়ার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসতে শুরু করেছে।

এদিকে ভোলার ইলিশাঘাটের ব্যবস্থাপক মো. কাউছার হোসেন বলেন, ঘূর্ণিঝড় ডানার কারণে ১ দিন বন্ধ থাকার পর আজ সকাল ৯ টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচোধুরী হাট রুটের ফেরি চলাচল পুনঃরায় শুরু হয়েছে।

ভোলার ভেদুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. তানভীর হোসেন বলেন, শুক্রবার সকাল ৯ টা থেকে ভোলা-ভেদুরিয়া-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা