সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মোজাম্বিকে ঘূর্ণিঝড় “চিডোর” তাণ্ডবে ৩৪ জন নিহত হয়েছেন। এ ঝড়ে হাজার হাজার পরিবার তাদের বাড়ি-ঘর হারিয়েছে। এ সময় স্কুল ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত বহু অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে। তবে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: হিজাব আইন স্থগিত করল ইরান

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানায়, আফ্রিকার উত্তর মোজাম্বিকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে ঘূর্ণিঝড় “চিডোর” আঘাতে ৩৪ জন মারা গেছেন।

রোববার (১৬ ডিসেম্বর) ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে ​​ধ্বংসযজ্ঞ চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় চিডো। ফ্রান্সের মায়োটে এই ঝড়ের আঘাতে হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ সময় ঘণ্টায় ২২৫ কি.মি (১৪০ মাইল) বেগে অঞ্চলটিতে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি। এদিকে অঞ্চলটিতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

অপরদিকে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর আইএনজিডি মোজাম্বিকের পরিস্থিতিকে “হৃদয়বিদারক” বলে অভিহিত করেছে। তবে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে।

এছাড়াও মোজাম্বিকে ঘূর্ণিঝড় “চিডোর” আঘাতে ৩৪ হাজারেরও বেশি পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। এ সময় ঘণ্টায় প্রায় ২৬০ কি.মি (১৬০ মাইল) বেগে আছড়ে পড়েছিলো শক্তিশালী এই ঝড়টি।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

এরপর দেশটির স্কুল, স্বাস্থ্য অবকাঠামো এবং মাছ ধরার বহু নৌকাও ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে, দেশটির উত্তরের প্রদেশগুলোতে আঘাত হানে। তবে এই প্রদেশগুলোতে নিয়মিত ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে।

আইএনজিডির মুখপাত্র পাওলো টমাস জানান, ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে নিহতদের বেশিরভাগই পড়ে যাওয়া বস্তুর আঘাতে যেমন ধ্বংসপ্রাপ্ত ইটের দেওয়াল ধসে প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা