ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, গ্রেপ্তার প্রেসিডেন্ট 

সান নিউজ অনলাইন

পূর্ব আফ্রিকার গিনি বিসাউয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে নিয়ন্ত্রণ নেয় সেনা কর্মকর্তাদের একটি বিশেষ গ্রুপ, যারা নিজেদের পরিচয় দিয়েছে ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’ নামে। খবর আল জাজিরা।

বুধবার (২৬ নভেম্বর) সেনাবাহিনী এক লিখিত বিবৃতিতে জানায়— পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি স্থগিত থাকবে। একই সঙ্গে স্থল, নৌ ও আকাশসীমা বন্ধ করা হয়েছে এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

বুধবার দিনব্যাপী প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের কার্যালয় সংলগ্ন এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

এর আগে রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ও প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস ঘনিষ্ঠ লড়াইয়ে মুখোমুখি হন। ভোট শেষে দুজনই নিজেদের বিজয় দাবি করেন। নির্বাচন কমিশন আজ (২৭ নভেম্বর) ফল ঘোষণা করার কথা থাকলেও তার আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে।

সেনা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট এমবালো নিজেই। তিনি আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপিকে বলেন, “আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছি।”

এছাড়া প্রধান বিরোধী দলীয় নেতা ডমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন’কানহা, যিনি প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকলেও তিনিই এমবালোকে আটক করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা