সংগৃহীত ছবি
সারাদেশ

এলজি-গুলিসহ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে দেশীয় তৈরী এলজি-গুলিসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : আজও সড়কে শ্রমিকরা, উত্তাল গাজীপুর

গ্রেফতার মাসুদুর রহমান ওরফে সজীব (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : কুলিয়ারচরে মিছিলে গুলি, নিহত ২

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় রাত্রিকালীন পাহারায় ছিল টহল পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল পার্টির পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি সচল দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা