সংগৃহীত ছবি
সারাদেশ

কুলিয়ারচরে মিছিলে গুলি, নিহত ২

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহত এবং অনেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : বগুড়ায় মহাসড়কে অবরোধ

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির ডাকে চলমান ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন এ ঘটনা ঘটে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারীও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নিহতরা হলেন ছয়সুতি ইউনিয়নের কাওসারের ছেলে ছাত্রদল নেতা সেফায়েত উল্লাহ (২০) এবং একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

বিষয়টি সম্পর্কে জানতে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. রাসেল শেখের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন : গাজীপুরে বাসে আগুন

অপরদিকে কুলিয়ারচরের ওসির নম্বরে ফোন দিলে অন্য একজন ফোন রিসিভ করে বলেছেন, স্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা