সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে বাসে আগুন

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বন্দরভিটা গ্রামের শ্মশান ঘাট থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মৃত দুই শিশু হলো, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের রানা মিয়ার ছেলে হুসাইন (৭) ও একই এলাকার বাবুল আক্তারের ছেলে ছাব্বির হোসেন (৭)। দুজনই গ্রামের একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : বিএনপির অবরোধ রুখে দেয়া হবে

সোমবার রাতে আলমডাঙ্গার বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বাবর আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে শ্মশানঘাটে শাপলা ফুল তুলে আনে। পরে আবারও ফুল তুলতে যায় তারা। বিকেল হলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শ্মশান ঘাটের শাপলা পাতা এলোমেলো দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পানির মধ্যে থেকে তারা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন : ইলিশ ধরায় ১৪ জেলে গ্রেফতার

পুলিশ পরিদর্শক বাবর আলী জানান, ঘটনাটি মর্মান্তিক। শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা