সংগৃহিত ছবি
সারাদেশ

টিসিবির কার্ড নিয়ে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা রফিকুল ইসলাম রফিক নামের বিএনপির সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হন।

আরও পড়ুন: জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে তিতুদহ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের মাঝেরপাড়ার মৃত. রহিম মল্লিকের ছেলে এবং নিহত রফিকুল ইসলামের আপন বড় ভাই শফিকুল ইসলাম (৫০), একই গ্রামের কামারপাড়ার মৃত. জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০), মৃত. আবু বক্করের ছেলে আব্দুল আলিম (৫৫) ও একই ইউনিয়নের হুলিয়ামারি গ্রামের মৃত. শরবত মণ্ডলের ছেলে আইনাল হক (৫০)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত চারজনের মধ্যে শফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার মাথার হাড় ভেঙে গেছে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস বলেন, টিসিবির কার্ড বন্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর সংঘর্ষে ঘটনাস্থলেই রফিক নামের একজন মারা যান। কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা