সংগৃহীত ছবি
সারাদেশ

দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় সরকারি বিল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রুমান মিয়া (২৮) মারা গেছেন।

আরও পড়ুন: দোকানে ঝুলন্ত লাশ উদ্ধার

রোববার (২৮ জুলাই) দুপুরে সিলেটের এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কমুদপুর গ্রামের মনর মিয়া এবং লেবাস মিয়া নিজেদের পক্ষের লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে গেলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে,৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রুমান মিয়া মারা যান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট এম এ জি ওসমানি মেডিক্যালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় মনর মিয়ার পক্ষের তিন জনকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা