সংগৃহীত ছবি
সারাদেশ

৪ জনের ঝুলন্ত লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার পৌর শহরের বিজয়পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিহত ব্যক্তিরা হলো- সোহাগ মিয়া (৩৩), জান্নাতুল বেগম (২২), ফারিয়া (৪), ফাহিমা (২)। সোহাগ মিয়া ও জান্নাতুল সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তাদের ২ সন্তান ফারিয়া ও ফাহিমা।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, রোববার সকালে নিহতদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সোহাগ মিয়ার ঘরে গিয়ে ডাকাডাকি করেন। এ সময় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার লাশ দেখতে পায়। এর পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: ১১ অঞ্চরে ১নম্বর সতর্ক সংকেত

তিনি আরও জানান, লাশগুলোকে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা