সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় সহিংসতার ঘটনায় গ্রেফতার ৭৭

এস,এম শাহাদৎ হোসইন, গাইবান্ধা প্রতিনিধি: সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় গাইবান্ধায় ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: আজ ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

বৃহপতিবার (২৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত ১৯ জুলাই জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক সাইফুল ইসলাম সাকা বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। এ মামলায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক স¤পাদক ইমারুল ইসলাম সাবিনের ছেলে সৌমিক ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্যআব্দুর রশিদ সরকারের ছেলে সিজানকে আসামি করা হয়েছে।

এছাড়া গত ১৭ জুলাই গাইবান্ধার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে আরো একটি মামলা করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, দুই মামলায় ১২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ শতাধিক আসামি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা