সংগৃহীত ছবি
সারাদেশ

গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১ জন।

আরও পড়ুন : শিক্ষার্থীদের রাজাকার বলিনি

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি-আসামবস্তি সংযোগ সড়কের স্বর্ণটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ণব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। আহত শিবম দাশ গুপ্ত (১৪) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন : প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলেন, তিন বন্ধু দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এমন সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই পানি ডুবে যায়। আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন : ৬ দিনের ট্রেনের টিকিটের টাকা ফেরত

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিশা চাকমা বলেন, দুপুরে পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই অর্ণব চৌধুরী ও এডিশন সাহার মৃত্যু হয়।আহত শিবম দাশ গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা