সংগৃহীত ছবি
সারাদেশ

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলারডুবি

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার সময় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

শুক্রবার (২৬ জুলাই) সকালে টেকনাফের সেন্টমার্টিন পশ্চিম বীচে ২ জনের লাশ ভেসে ওঠে।

নিহতরা হলেন- সেন্টমার্টিন পশ্চিম কোনার পাড়ার মৃত আজম আলীর ছেলে মো. ফাহাদ (২৮) ও মো. ঈসমাইল (২৭)। এখনো সৈকত নামে একজন নিখোঁজ আছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর ইসলাম বলেন, সেন্টমার্টিন পশ্চিম বীচে ২ জনের লাশ ভাসমান অবস্থায় দেখা গেছে। ফাহাদ ও ঈসমাইলের স্বজনেরা পরিচয় শনাক্ত করেছে। নিখোঁজ সৈকতের সন্ধান এখনো মেলেনি। তারা সবাই সেন্টমার্টিন দ্বীপের স্থায়ী বাসিন্দা।

তিনি আরও জানান, বুধবার (২৪ জুলাই) বেলা আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামের ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন উদ্ধার হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা