সংগৃহীত ছবি
সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: কেএনএফের ২ সদস্য নিহত

বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়। নিহত সুফিয়ান সরদার (৩২) উপজেলার চর দুর্গাপুর গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

ইউপি সদস্য নোমান সরদার বলেন, মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাছঘাট দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে সাবেক ইউপি সদস্য মাইনুল ও ওহাব আলী গোলদারের বিরোধ রয়েছে। সুফিয়ানের কারণে প্রতিপক্ষরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। এ কারণে তার ওপর ক্ষিপ্ত ছিল। বুধবার রাত ১০টার দিকে সুফিয়ান তার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছিলেন। ওই বিরোধের জের ধরে ওয়ার্ডের সাবেক মেম্বার বিএনপি নেতা মাইনুলের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তাদের উপর হামলা করে। এতে তার দুই বন্ধু পালিয়ে গেলে সুফিয়ানকে একা পেয়ে কুপিয়ে আহত করে মাইনুল, ওহাব আলী, তার ছেলে সাইদ, প্রতিপক্ষ কবির, আমির, কাওসারসহ কয়েকজন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করেন। তবে পথে তার মৃত্যু হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর আহমেদ জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। আহতদের মধ্যে একজন নিহত হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা