সংগৃহীত ছবি
সারাদেশ

ঝরনায় নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হিজবুত তাহরিরের ইমতিয়াজ গ্রেফতার

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শিক্ষার্থীরা হলেন- মুশফিকুর রহমান আদনান (২১) ও মাহবুবর রহমান মুত্তাকিন (২২)। তাদের মধ্যে মুশফিকুর রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র এবং মাহবুবুর নারায়ণগঞ্জের একটি সরকারি কলেজের ছাত্র।

আরও পড়ুন : বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

ফায়ার সার্ভিস জানায়, নারায়ণগঞ্জ থেকে ১৪ জন মিরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে আসেন। শুক্রবার সকালে নিহত দুজন ঝরনায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। সকাল ৯টার দিকে দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, দুজন নিখোঁজ ছিলেন এবং দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা