সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : পাবনা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়ে অরশা খাতুন (১৩) ও মা আরজিনা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হিলি বন্দরে আলু আমদানি শুরু

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার আতইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী ও মেয়ে। অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ

স্থানীয়রা জানায়, আজ বিকেল ৪টার দিকে বৃষ্টিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে যাওয়ার সময় লোহার দরজায় ধরতেই বিদ্যুৎপৃষ্ট হয় অরশা। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তাদের একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

নিহতের স্বামী নবাব উদ্দিন খান জানান, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে গেল। আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ দুজনকে যেন জান্নাতবাসী করেন।

আরও পড়ুন : ধলেশ্বরী নদীতে বাবা-মেয়ে নিখোঁজ

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বৃষ্টিতে গোসল করে গোয়ালঘরে উঠতে গিয়ে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা