সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি : ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ ৩ চিহ্নিত ডাকাতকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে জেলার দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বুধবার সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আরও পড়ুন : নোয়াখালীতে ১ মাদক কারবারি আটক

আটককৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন, সোহেল আহমেদ এবং হাসান আলী। এদের সবার বাড়ি দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃত জলদস্যুরা পেশাদার ডাকাত। তারা বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং চার পাশের চরে।

জেলে ও স্থানীয় সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিলো। স্থানীয় জনসাধারণ সাহায্য চাইলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা